৬/১১/২০২৬
অধিকার বঞ্চিত জনগোষ্ঠীর নাগরিক অধিকার,মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতের দাবি নিয়ে নাগরিক বিবৃতি প্রাদন করেন দেশের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, মানবাধিকারকর্মীসহ বিভিন্ন পেশার ৯১ জন নাগরিক।

গার্মেন্টস শ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন, শ্রমিক মোঃ তৌফিক হোসেনের মৃত্যু, শ্রমিকদের ওপর দমন-পীড়ন ও সাংবাদিকদের ওপর হামলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে LGBTQIA+, লিঙ্গবৈচিত্র্যময় ও হিজড়া শিক্ষার্থীদের প্রতি ধারাবাহিক বৈষম্য ও হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন উক্ত নাগরিকবৃন্দ।  এছাড়া বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে তানিশা ইয়াসমিন চৈতীর শিক্ষাগত স্বীকৃতিকে কেন্দ্র করে হয়রানি এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের এক শিক্ষার্থীর HIV স্ট্যাটাস প্রকাশ ও তাঁকে হল থেকে বহিষ্কারের ঘটনাও শিক্ষাপ্রতিষ্ঠানে বৈষম্য, গোপনীয়তা লঙ্ঘন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহির গুরুতর সংকট তুলে ধরে।

স্বাক্ষরকারীরা মনে করেন, এসব ঘটনা বিচ্ছিন্ন নয়; বরং শ্রমজীবী, LGBTQIA+, লিঙ্গবৈচিত্র্যময় ও অন্যান্য অধিকারবঞ্চিত জনগোষ্ঠীর নাগরিক অধিকার ও মর্যাদা বারবার লঙ্ঘিত হওয়ার প্রতিফলন।

বিবৃতিতে সাতটি সুনির্দিষ্ট দাবি উত্থাপন করা হয়েছেঃ

১. শ্রমিক মোঃ তৌফিক হোসেনের মৃত্যুর নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিচার এবং তাঁর পরিবারের যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।

২. গার্মেন্টস শ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি বাস্তবায়নে শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে অবিলম্বে অর্থবহ আলোচনা করতে হবে।

৩. শ্রমিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা, ধরপাকড় ও দমন-পীড়ন বন্ধ করতে হবে এবং আটক শ্রমিকদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে।

৪. সাংবাদিকদের ওপর হামলার বিচার এবং স্বাধীনভাবে সংবাদ সংগ্রহ ও প্রকাশের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

৫. LGBTQIA+, লিঙ্গবৈচিত্র্যময় ও হিজড়া শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও বৈষম্যহীন শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে। হয়রানির তদন্ত, দায়ীদের জবাবদিহি এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা ও ক্ষতিপূরণ দিতে হবে।

৬. নাগরিকের শান্তিপূর্ণ প্রতিবাদ, সমাবেশ ও মতপ্রকাশের অধিকার নিশ্চিত করতে হবে। এসব মৌলিক অধিকার হরণ বন্ধ করতে হবে।

৭. সরকারি ও বেসরকারি উভয় খাতের শ্রমজীবী মানুষের শ্রমিক হিসেবে মর্যাদা, ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং জনমুখী রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে।

যৌথ বিবৃতির উদ্যোগে সংগঠনসমূহ:

ডাইভার্স ফেমিনিস্ট (Diverse Feminist)

বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন (Revolutionary Student-Youth Movement)

ব্যঞ্জনা ফাউন্ডেশন (Byanjona Foundation)

অনুশ্বর (Onusshor)

রেড ফেমেনিস্ট ব্লক (Red Feminist Bloc)

ইন্টারসেকশনাল নেটওয়ার্ক বাংলাদেশ (Intersectional Network Bangladesh)

_______________________

বিবৃতি সংযুক্তি

অধিকারবঞ্চিত জনগোষ্ঠীর নাগরিক অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতের দাবি

গার্মেন্টস শ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে চলমান আন্দোলনের প্রেক্ষাপটে দেশের অন্তত ৬৯০টি কারখানায় উৎপাদন বন্ধ হয়েছে, যেখানে ১৭ লাখের বেশি শ্রমিক কর্মরত ছিলেন। এই আন্দোলনে আহত শ্রমিক মোঃ তৌফিক হোসেনের মৃত্যু, আন্দোলনরত শ্রমিকদের ওপর দমন-পীড়ন, ধরপাকড় এবং শ্রমিক আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আমরা ক্ষোভ প্রকাশ করছি । একইসঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে LGBTQIA+, লিঙ্গবৈচিত্র্যময় ও হিজড়া জনগোষ্ঠীর শিক্ষার্থীদের ধারাবাহিক হয়রানি, নিরাপত্তাহীনতা এবং বৈষম্যহীন শিক্ষার পরিবেশ ও শিক্ষা অব্যাহত রাখার অধিকার নিয়েও প্রশ্ন তৈরি হচ্ছে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে তানিশা ইয়াসমিন চৈতীর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন ও শিক্ষাগত স্বীকৃতিকে কেন্দ্র করে হয়রানি ও বৈষম্যমূলক বিতর্ক এই বাস্তবতাকে আরও স্পষ্ট করেছে। এসব ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, অর্থনৈতিক, সামাজিক ও লিঙ্গপরিচয়ের কারণে প্রান্তিক অবস্থানে থাকা মানুষের জন্য সমান নাগরিক অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা এখনও একটি বড় চ্যালেঞ্জ।

গার্মেন্টস শ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি একটি ন্যায্য ও মৌলিক অর্থনৈতিক অধিকার। আন্দোলনে আহত শ্রমিক মোঃ তৌফিক হোসেনের মৃত্যু এবং শ্রমিক আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা শ্রমিকের জীবন ও নিরাপত্তা এবং মতপ্রকাশের স্বাধীনতার প্রশ্নকে আরও গুরুতর করে তুলেছে। শ্রমিকের ন্যায্য মজুরির দাবি কোনো অপরাধ নয়। অধিকার আদায়ের আন্দোলনকে দমন-পীড়নের মাধ্যমে মোকাবিলা করা কিংবা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

অন্যদিকে, শিক্ষাপ্রতিষ্ঠান কেবল ডিগ্রি অর্জনের জায়গা নয়; এটি প্রত্যেক নাগরিকের জ্ঞানচর্চা, বিকাশ, আত্মপরিচয় ও মর্যাদা প্রতিষ্ঠার পরিসর। কিন্তু LGBTQIA+, লিঙ্গবৈচিত্র্যময় ও হিজড়া শিক্ষার্থীদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান কতটা নিরাপদ ও বৈষম্যহীন, সেই প্রশ্ন গুরুত্বপূর্ণ। ধারাবাহিক হয়রানি, বৈষম্য ও নিরাপত্তাহীনতার কারণে তাঁদের শিক্ষার পরিবেশ এবং শিক্ষা অব্যাহত রাখার অধিকার বাধাগ্রস্ত হচ্ছে। একজন ট্রান্স বা হিজড়া নাগরিকের উচ্চশিক্ষা অর্জন এবং সেই অর্জনের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পাওয়ার অধিকার অন্য যেকোনো নাগরিকের মতোই সমান। তানিশা ইয়াসমিন চৈতীর শিক্ষাগত অর্জন ও স্বীকৃতিকে কেন্দ্র করে হয়রানি এবং বৈষম্যমূলক বিতর্ক কেবল একজন ব্যক্তির মর্যাদার প্রশ্ন নয়; এটি শিক্ষাক্ষেত্রে সমান সুযোগ, নিরাপত্তা, অন্তর্ভুক্তি ও বৈষম্যহীনতার নীতিরও প্রশ্ন।

অক্টোবরের শেষ দিকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের এক শিক্ষার্থীর HIV পজিটিভ স্ট্যাটাস প্রকাশ করে তাঁকে সমকামী হিসেবে চিহ্নিত করে হল থেকে বহিষ্কার করা হয়।একজন ব্যক্তির HIV স্ট্যাটাসের সঙ্গে তাঁর যৌন অভিমুখিতাকে এক করে দেখার প্রবণতা যেমন বৈজ্ঞানিকভাবে ভুল, তেমনি এটি HIV-কে ঘিরে বিদ্যমান সামাজিক কলঙ্ক ও বৈষম্যকে আরও উসকে দেয়। আরও উদ্বেগজনক বিষয় হলো, একজন শিক্ষার্থীর অত্যন্ত সংবেদনশীল স্বাস্থ্যতথ্যের গোপনীয়তা একটি চিকিৎসাশিক্ষা প্রতিষ্ঠানের ভেতরেই লঙ্ঘিত হয়েছে। চিকিৎসাবিদ্যা যেখানে রোগীর গোপনীয়তা, মর্যাদা ও অধিকার রক্ষাকে পেশাগত নৈতিকতার অপরিহার্য অংশ হিসেবে বিবেচনা করে, সেখানে এমন ঘটনা প্রশ্ন তোলে এই প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতের চিকিৎসকদের কী ধরনের পেশাগত মূল্যবোধ ও দায়িত্বশীলতার।

আমরা মনে করি, এসব ঘটনা বিচ্ছিন্ন নয় বরং এগুলো এমন একটি বাস্তবতাকে সামনে নিয়ে আসে, যেখানে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিকভাবে কম ক্ষমতাশালী মানুষের অধিকারই বারবার উপেক্ষিত ও সংকুচিত হচ্ছে। যাঁদের কণ্ঠস্বর সহজে উপেক্ষিত হয়, যাঁরা নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে বাধ্য হন, তাঁরাই বৈষম্য, হয়রানি ও নিরাপত্তাহীনতার মুখোমুখি হন। শ্রমিক তৌফিকের মৃত্যু, শ্রমিক আন্দোলনে সাংবাদিকদের ওপর হামলা এবং শিক্ষাক্ষেত্রে লিঙ্গবৈচিত্র্যময় ও LGBTQIA+ জনগোষ্ঠীর মানুষের নিরাপত্তা ও স্বীকৃতির সংকট আমাদের সামনে নাগরিক অধিকার ও রাষ্ট্রীয় জবাবদিহির প্রশ্ন তুলে ধরে। রাষ্ট্রের দায়িত্ব যেখানে প্রত্যেক নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করা, সেখানে প্রান্তিক মানুষের ন্যায্য দাবি, নিরাপত্তা ও অর্জনকে প্রশ্নবিদ্ধ করা রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক দায়িত্বশীলতার ঘাটতিকে সামনে নিয়ে আসে।

আমাদের সুনির্দিষ্ট দাবি:

১. মোঃ তৌফিক হোসেনের মৃত্যুর ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত করতে হবে। মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে এবং তাঁর পরিবারের জন্য যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।

২. গার্মেন্টস শ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিকে গুরুত্ব দিয়ে শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে অর্থবহ আলোচনার মাধ্যমে মজুরি নির্ধারণ করতে হবে।

৩. শ্রমিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা, ধরপাকড় ও দমন-পীড়ন বন্ধ করতে হবে। আটক শ্রমিকদের বিষয়ে স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিত করতে হবে।

৪. শ্রমিক আন্দোলনসহ জনস্বার্থসংশ্লিষ্ট ঘটনার সংবাদ সংগ্রহ ও প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করতে হবে। সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে।

৫. LGBTQIA+, লিঙ্গবৈচিত্র্যময় ও হিজড়া শিক্ষার্থীদের জন্য নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের প্রতি সংঘটিত বৈষম্য ও হয়রানির ঘটনায় যথাযথ তদন্ত, দায়ীদের জবাবদিহি এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মানসিক সহায়তা ও উপযুক্ত ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।

৬। প্রতিবাদ করার, জমায়েত করার অধিকার— নাগরিকদের মৌলিক অধিকার ।এই অধিকার কোনোভাবেই হরণ করা চলবে না।

৭।সরকারি, বেসরকারি খাতের শ্রমজীবী মানুষের শ্রমিক হিসেবে মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে হবে; জনমুখী রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে।

আমরা মনে করি, নাগরিকের মৌলিক অধিকার কোনো অনুগ্রহ নয়, এটি রাষ্ট্রের সাংবিধানিক ও মানবাধিকারবিষয়ক দায়িত্ব। বিশেষ করে যাঁরা কাঠামোগত বৈষম্য, অর্থনৈতিক অসমতা ও সামাজিক প্রান্তিকতার কারণে নিজেদের অধিকার প্রতিষ্ঠায় বাধার সম্মুখীন হন, তাঁদের অধিকার সুরক্ষায় রাষ্ট্রকে কার্যকর ও জবাবদিহিমূলক ভূমিকা পালন করতে হবে।

ডাইভার্স ফেমিনিস্টস ও সহযোদ্ধারা সরকারকে স্মরণ করিয়ে দিতে চায় যে, গণতান্ত্রিক রাষ্ট্রে প্রত্যেক মানুষের মর্যাদা ও অধিকার নিশ্চিত করা সরকারের দায়িত্ব। নাগরিকের শান্তিপূর্ণভাবে সমবেত হওয়া, মতপ্রকাশ এবং মর্যাদাপূর্ণ জীবনযাপনের অধিকার কোনোভাবেই হরণ করা চলবে না। এসব অধিকার সুরক্ষায় সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন, সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার অধিকার এবং LGBTQIA+ ও লিঙ্গবৈচিত্র্যময় জনগোষ্ঠীর সমান মর্যাদা ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার

সংগ্রামের প্রতি সংহতি প্রকাশ করছে।

রেফারেন্স

যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী সংগঠনসমূহ:

১। ডাইভার্স ফেমিনিস্ট (Diverse Feminist) diversefeminists@gmail.com

২। বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন (Revolutionary Student-Youth Movement) rsym1983@gmail.com
৩।  ব্যঞ্জনা ফাউন্ডেশন (Byanjona Foundation)  info.byanjona@gmail.com

৪। অনুশ্বর (Onusshor)

৫। রেড ফেমেনিস্ট ব্লক (Red Feminist Bloc) redfeministbloc@gmail.com

৬। ইন্টারসেকশনাল নেটওয়ার্ক বাংলাদেশ (Intersectional Network Bangladesh)

Signature / স্বাক্ষর (Full name and designation)

বিবৃতির স্বাক্ষর অংশ অপরিবর্তিত রাখা হয়েছে, The signatories section remains unchanged (as is).

  1. Nirnoy Islam, convener, Diverse Feminist / নির্ণয় ইসলাম, আহ্বায়ক, ডাইভার্স ফেমেনিস্ট
  2. Priyanka Chak, Researcher.
  3. Kazi Tahsin Agaz Apurbo, Founder – Curator, Ghartera.
  4. Nibir,  Researcher, Artist
  5. P Sajid, Writer
  6. Muntakim, Journalist
  7. Kabya Krittika, Teacher/ কাব্য কৃত্তিকা, শিক্ষক
  8. Oliur Sun, Writer and Educator
  9. Amina Sultana Sonia, Activist, Organizer, Researcher
  10. Marium Rupa, Photographer, Theatre Practitioner
  11. E Huq, Organizer and Educator
  12. Mahir Ahnaf Hossain, Student, organizer, activist
  13. Sajib Tanvir, Independent Filmmaker, Central Council Member, NPA.
  14. Shrabon Hossain, Project Coordinator, Sompurna
  15. Tasaffy Hossain, feminist activist and rights advocate
  16. Nazmus Sakib, Member, Committee for Democratic Rights
  17. Quashimah Siddiqui Raiyan, Student, Brac University
  18. Rayta Binte Rahman, Student, North South University
  19. Firdous Azim, Member, Naripokkho
  20. Fatin Ishraq, Researcher, Documentary Filmmaker & Community Organizer, Fatin Ishraq Studios
  21. Tamashree Das, Member, Red Feminist Bloc / তমাশ্রী দাস, সদস্য, রেড ফেমিনিস্ট ব্লক
  22. Dr Anupam Kamal Sen, Visiting Researcher, School of Humanities, Philosophical Faculty, University of Eastern Finland
  23. Arafat Kazi, musician
  24. Hana Shams Ahmed, Lecturer, King’s University College at Western Ontario, Canada
  25. Ratan Marma, Student, University of Development Alternative.
  26. Nabila Tasneem Anonnya, Arizona State University
  27. Muhammad Ibrahim Mojid, Student, Aarhus Universitet
  28. Nuzhat Fairuz Nobonie, Postgraduate Student, Loughborough University
  29. Dr.Nabiha Faruque Saima,Intern Doctor,Dinajpur Medical College Hospital
  30. MD Fahim Alam, Student, University of Liberal Arts
  31. Redowan Ahmed, Dhaka Committee, Revolutionary Student-Youth Movement
  32. Marzia Rahman, Assistant Professor, Department of Mass Communication and Journalism, University of Dhaka.
  33. Mithila Mahfuz, Teacher
  34. Ashkin Ayub, Writer, Creative Strategist, McCann Bangladesh
  35. Ace Islam, Artist
  36. Sharaban Tohura, Youth Development Specialist
  37. Samreen Islam, Artist, Teacher
  38. Sumsul Islam Polok, Founder and  President Somotar Youth Community Development Organisation.
  39. Sohan Kabir, Independent Researcher and Activist.
  40. Saki Rahman, Student of MCJ Dept., North South University
  41. Mikail Rahman, Patient Care Technologist, NYU Langone Health and Director, Bangladesh Gender Liberation Project
  42. Ohie A., Student & Activist.
  43. Aira Haque, Student, Lunds Universitet
  44. Joya Sikder, human defender & diversity Activist
  45. Nadira Nowsher, Researcher
  46. Mehdi Khan, Educator & Senior Assistant Editor of The Southern Quarterly, USM, MS, USA.
  47. Anya Krittika,
  48. Anika Bushra
  49. Khandaker Toor Azad, Graduate student
  50. Meem Arafat Manab, Doctoral Fellow, Universidad Politécnica de Madrid
  51. Trishia Nashtaran, Feminist Organiser & Futurist
  52. Gita Das, Movement Secretary, Naripokkho
  53. Shifat Amreen, Educator
  54. Mrinalini Devi, Visual Artist
  55. Antara Labiba
  56. Dina M Siddiqi
  57. MD Rafiqul Islam, Human rights activist
  58. Soyeb Hasan, Human rights defender and Trans Rights activist
  59. Nazifa Tasnim Khanam Tisha, Publication and Theatre worker
  60. Dr.Rokaiya Shatadru, Researcher, University of British Columbia
  61. Md Muntasir Rahman, LGBTQ activist, Founder, Byanjona Foundation/ মো: মুনতাসীর রহমান, এলজিবিটিকিউ এক্টিভিস্ট, প্রতিষ্ঠাতা সভাপতি ব্যঞ্জনা ফাউন্ডেশন।
  62. Redwan Ahmed, Journalist and Producer
  63. Snighdha sultana, photographer and social worker
  64. Raqiba Amatul Karim, Artist
  65. সামিয়া রহমান প্রিমা, গবেষক ও সাংবাদিক
  66. Afia Jahin, Journalist
  67. স্বপন আদনান, ভিজিটিং প্রফেসর, লন্ডন স্কুল অফ ইকোনমিক্স এবং পলিটিকাল সাইন্স (LSE)
  68. Shopnil Chowdhury, Post-graduate Student, Hiroshima University
  69. Siraj Wasee Ishmam, Student, University of Asia Pacific.
  70. Abid Khan, Journalist
  71. Dr. Ituki Chakma, Public Health Practitioner, Mental Health & Wellbeing Coach.
  72. Zohan Araz Khan, Student, Activist and Organizer
  73. আকরাম খান, চলচ্চিত্রকার
  74. ছায়েদুল হক নিশান, রাজনৈতিক কর্মী
  75. ফেরদৌস আরা রুমী, লেখক ও অধিকার কর্মী।
  76. মারজিয়া প্রভা, সদস্য, গণতান্ত্রিক অধিকার কমিটি
  77. রাফিকুজ্জামান ফরিদ, সাধারণ সম্পাদক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট
  78. Shabab Ahmed Mirza, Activist
  79. Maisha Moni, Student, Department of Anthropology, Jahangirnagar University
  80. Anika T Karim, Feminist Activist
  81. Shrobona Shafique Dipti, PhD Student, Johns Hopkins University
  82. Kazi Muazzama Tasnim, Activist
  83. নাদিরা ইয়াসমিন, সম্পাদক, নারী অঙ্গন
  84. Ibtisam Ahmed, Independent Researcher and Performer
  85. অমর্ত্য রায়, সাবেক ছাত্র আন্দোলন কর্মী
  86. গোলাম রাসুল নাবিদ, নাট্যকার, লেখক ও অভিনেতা, শিক্ষার্থী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ। এনপিএর ঢাকা কমিটির সংগঠক।
  87. Saiqa Chowdhury, Interdisciplinary Artist/Animator
  88. ফাহিমা আল ফারাবী, শিক্ষক, নৃবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
  89. Moshahida Sultana, Associate Professor, University of Dhaka/ মোশাহিদা সুলতানা, শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়
  90. ওর্চি লোহানী, শিল্পী ও সংগঠক
  91. আপন দাস, গবেষক

Leave a Reply