নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের একদল শিক্ষার্থী সমকামিতার বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে স্পষ্ট নীতিগত সিদ্ধান্ত গ্রহণের দাবি জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তাঁরা সমকামিতাকে ইসলামি শরিয়তবিরোধী উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, শৃঙ্খলা ও নীতিমালার প্রশ্নে ‘কোনো আপস নয়’ বলে ঘোষণা দেন।
পোস্টে শিক্ষার্থীরা সমকামিতার বিরুদ্ধে নিজেদের অবস্থানকে ‘দৃঢ়’ উল্লেখ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে স্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানান। তাঁদের এই বক্তব্য বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে LGBTQ+ মানুষের পরিচয়, মর্যাদা ও সমান অধিকারের প্রশ্নে উদ্বেগ তৈরি করেছে।

Leave a Reply