স্যাটায়ার / অভিমত – কোবায়দুল আদের

শিবির এবং সমকামী জোকসগুলা ফানি। সারাদিন ধরে দেখতেছি, মারতেছি আর হাসতেছি। ধর্মভিত্তিক একটা দলের পোলাপান গোপনে গে সেক্স করতেছে, মানুষ হোমোসেক্সুয়াল প্রজাতির প্রাণী এবং অন্যান্য অনেক কারণে। হোমোফোবিক লিব্রেলদের জন্য তো আরও মজার। একে তো শিবির, তাও আবার গে। একটা মানুষ একইসাথে দুইটা খারাপ। হেহেহেহে। কিন্তু আমাদের এলাই লিব্রেলদের কেন এত মজা লাগতেছে বুঝতেছি না। 

এগুলা বলতে গেলে বলতেছে শিবির নিজেরা হোমোফোবিক, আবার নিজেরাই গে সেক্স করে, তাই তাদের বিদ্রূপ করে হাসতেছি। কিন্তু বিদ্রূপটা আসলে কার প্রতি, এইটা মাঝেমধ্যেই ঘোলা লাগতেছে। শিবির গে সেক্স করতে পারবে না কে বলছে? ডাবল স্ট্যান্ডার্ড? শিউর। ইসলামিস্টদের যে কড়া ডাবল স্ট্যান্ডার্ড আছে ওইটা হাস্যকরই। কিন্তু গে সেক্সটা একটু বেশি হাস্যকর কেন? এইখানে সেক্স আছে তাই? নাকি গে আছে তাই? 

মানুষ যারে দেখতে পারে না তার কলঙ্ক খুঁজতে সবার আগে বেডরুমে উঁকি মারে। আপনারা লাগাইতে গেলে হুজুররা বিচার বসায়, হুজুররা লাগাইতে গেলে আপনারাও মাননীয় আদালত হয়ে যাইতেছেন, সবাই এক মতাদর্শই প্রচার করতেছেন। আপনারা প্রচার করতেছেন বউ ছাড়া অন্য কাউকে লাগানো খারাপ কাজ। ছেলে ছেলে লাগানো তো আরও খারাপ কাজ। মানে নিজেরা করলে ভালো, অন্যরা করলে খারাপ। 

অথচ সম্মানিত লিবারেল ভাইয়া আপুদের কাছ থেকেই শিখছি দুইটা প্রাপ্তবয়স্ক মানুষ পারস্পরিক সম্মতিক্রমে সেক্স করলে সেইটা ভালো। তবে পরে জানছি খালি প্রাপ্ত বয়স্ক হইলে হবে না। একই মতবাদে বিশ্বাসী হইতে হবে। নইলে খারাপ। খুব খারাপ। সেইটা নিয়া ফেসবুকে প্রতিবাদ করাই যায়। 

রাজনৈতিক পোন্দাপুন্দি করতে গিয়ে আমরা মানুষের ব্যক্তিগত পোন্দাপুন্দির অধিকার ক্ষুণ্ণ করতেছি। অনেকগুলা মানুষ পারষ্পরিক সম্মতিতে লাগাইতে গিয়াও ফেঁসে গেছে, এই ফাঁসানোর দায় মোল্লাদের যতখানি, লিব্রেলদের দায় তার থেকে বেশি বলে আমি মনে করি। মোল্লারা নিজেদের ইজ্জতের কথা চিন্তা করে হইলেও বিষয়গুলা গোপন রাখে। 

রাজনীতিতে সংখ্যালঘুরা হইল পাঁঠা। যেই পাঁঠারে বলী দিয়া মনোবাসনা পূর্ণ করা যায়। আমিষভোজীরা তো বটেই, যারা পাঁঠার বেঁচে থাকার অধিকারে বিশ্বাস করে তারাও মাঝেমধ্যে হালকা কইরা পোজ মারে। পাঁঠা যত ভুগবে, মনোবাসনা পূরণের সম্ভাবনা তত প্রবল। 

এইজন্যই ধরেন কুরবানির হাটে গিয়া ভিগানিজম চদায় লাভ নাই। আপনে খাসি হইলে সবাই এসে পাছায় থাবড় মেরে যাবে, একদল কুরবানি দিতে নিয়ে যাবে। যদি কোনটাই না হয় তাইলে বুঝবেন আপনি আচদা, কারণ সমাজ ও রাষ্ট্রে আপনার মূল্য এতই কম যে কেউ আপনাকে চদেও না। 

একটু অন্যদিকে যাই। রেইপের আলাপ উঠলে ততটা মাদ্রাসার ধর্ষণের কথা উঠে না, যতটা উঠে গে সেক্সের আলাপ উঠলে। কারণ সেক্স আর ধর্ষণ আলাদা জিনিস হইলেও গে সেক্স আর ধর্ষণ একই। অপরাধীরা আর বুইঝা উঠতে পারে না কোনটা তার অপরাধ, গে সেক্স করা না রেইপ করা? এইদিকে যেসব পোলাপান সেক্স করতে চায় তারা আছে মহাবিপদে। মেয়ে লাগাইলে জিনাকারী কয়, পোলা লাগাইলে কয় সমকামী। ওরা যাবে কোথায়? খাবে কি? 

এত খারাপের মধ্যে অবশ্য ভালোও আছে। এত বছরের কুইয়্যার মুভমেন্ট যে বাল ছিঁড়তে পারে নাই, সেই বাল ডান-বাম সবাই মিলে একসাথে ছিঁড়ে ফেলছে। অনেক বছর ধরে ভিজিবিলিটি পলিটিক্স বনাম ইনভিজিবল পলিটিক্সের যে পলিটিক্স আছে এই দুই বছরে সেই পলিটিক্সের ফুন্মারাসারা। এখন ভিজিবল ইনভিজিবল সবাই গে। এজন্য আমি বিশেষভাবে ধন্যবাদ দেই দেশে কুইয়্যার ভিজিবিলিটির পথিকৃৎ জনাব আসিফ মাহতাব উৎস এবং অধ্যাপক সারোয়ার হোসেন কে। মানুষ যে মূলত গে এই ধারণার প্রচলন উনাদের হাত ধরেই প্রথম শুরু হয়েছিল। 

এই ক্যাচালটা মজাই লাগতেছে। মজা লাগার একটা কারণ হইতেছে মজার মজার জোকস, কিন্তু একই সাথে ইতিহাসের একটা বড় টার্নিং পয়েন্টও এক্সপিরিয়েন্স করতেছি। টার্নিং পয়েন্টের পরে রাস্তা ভালো না খারাপ সেইটা এখনো জানি না। তবে যেটা জানি সেটা হল ভালোর মধ্যে খারাপ আছে, আর খারাপের মধ্যে ভালো। 

Leave a Reply