মাদারীপুরের কালকিনিতে নবীন চন্দ্র (ছদ্মনাম) নামে এক তরুণের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নিয়েছেন মঈন মুনশি (ছদ্মনাম) নামে আরেক তরুণ। টিকটকের মাধ্যমে পরিচয়ের পর দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একসঙ্গে থাকার ইচ্ছা থেকেই মঈন ওই বাড়িতে অবস্থান নিয়েছেন বলে জানা গেছে।

কালবেলার প্রতিবেদনে বলা হয়, টিকটকের মাধ্যমে পরিচয়ের পর দুজনের মধ্যে ভালো লাগা তৈরি হয় এবং পরে তা প্রেমের সম্পর্কে রূপ নেয়। বর্তমানে দুজনই একসঙ্গে থাকতে চান এবং বিয়ে করতে আগ্রহী। এর আগেও মঈন দুইবার নবীনের বাড়িতে এসেছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য আলী আকবর হিলালু জানান, বিষয়টি জানার পর তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করেছেন। পাশাপাশি নবীনের পরিবারকেও খবর দেওয়া হয়েছে।

সূত্র: কালবেলা, ১৭ নভেম্বর ২০২৬।

Group of adults and children gathered outdoors around two seated people.

Leave a Reply